April 27, 2026, 1:06 pm
শিরোনাম :
ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

শ্যামনগরে ‘দূর্বার প্রকল্প’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আল হুদা মালী শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

শ্যামনগর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা কর্তৃক বাস্তবায়িত দূর্বার প্রকল্প এর অবহিতকরণ (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
সভায় ইউএনও শ্যামসুজ্জাহান কনক প্রকল্পকে সময়োপযোগী এবং প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, লিঙ্গ সমতা, কিশোরী ক্ষমতায়ন ও জলবায়ু-সহনশীল সামাজিক উন্নয়নে প্রকল্পের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকল সংশ্লিষ্ট পক্ষকে সহযোগিতার আহ্বান জানান এবং প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন।
প্রকল্প বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক। এতে লক্ষ্য, উদ্দেশ্য, প্রত্যাশিত ফলাফল, বাস্তবায়ন কৌশল, লক্ষ্যিত জনগোষ্ঠী এবং শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু সহনশীলতায় কার্যক্রমের রূপরেখা উপস্থাপন করা হয়।
দূর্বার প্রকল্প মূলত কিশোরী-কেন্দ্রিক, লিঙ্গ রূপান্তরমূলক এবং জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগ। এটি মুন্সিগঞ্জ ইউনিয়নের কিশোরীদের নেতৃত্বের দক্ষতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে জ্ঞান বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াাউর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম উপস্থিত থেকে প্রকল্পের কার্যক্রমে সমর্থনের অঙ্গীকার করেন।
প্রেরণা’র নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী সভা শেষে জানান, প্রকল্পটি স্বচ্ছতা, অন্তর্ভুক্তি ও জবাবদিহিতার নীতিতে পরিচালিত হবে এবং মুন্সিগঞ্জ ইউনিয়নের সুবিধাবঞ্চিত কিশোরীদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার