July 1, 2026, 5:28 pm
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গায়ে হলুদের আগের দিন গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা ১৮ মাসের প্রকল্প ৭২ মাসেও শেষ হয়নি, ভোগান্তিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগীরা জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে হৃদয় সৌহার্দ্যের নিদর্শন হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ ১ জুলাই শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুশাসন ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান

মণিরামপুরে কিশোর আরিফ হত্যায় দুই আসামি গ্রেপ্তার

মাসুদ রাইহান মনিরামপুর যশোর

যশোরের মণিরামপুরে কিশোর আরিফ হোসেন (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বালিধা এলাকার জামাল উদ্দিনের ছেলে সোহেল মাহমুদ ও আশরাফ সরদারের ছেলে ফুয়াদ হাসান। তাদের মণিরামপুর থানার হত্যা মামলায় (মামলা নং ০৫/২৬) গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা এলাকায় একটি মাছের ঘের থেকে আরিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফ ওই এলাকার আতিয়ার রহমানের ছেলে। দুর্বৃত্তরা তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘেরে ফেলে দিয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা দিয়াশলাইয়ের বাক্স ও নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোহেল ও ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো সম্ভব হয়নি। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আসামি গ্রেপ্তারের পরও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আছে। স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।



ফেসবুক কর্নার