July 1, 2026, 3:48 pm
শিরোনাম :
গায়ে হলুদের আগের দিন গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা ১৮ মাসের প্রকল্প ৭২ মাসেও শেষ হয়নি, ভোগান্তিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগীরা জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে হৃদয় সৌহার্দ্যের নিদর্শন হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ ১ জুলাই শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুশাসন ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা

আরিফ হাসান রামপাল বাগেরহাট

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাগেরহাটের রামপাল উপজেলায় বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ফয়লাহাট বাজারসহ আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে এ অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌসি। এ সময় বাজারের বিভিন্ন মুদি দোকান, সবজি ও মাছের আড়ত পরিদর্শন করে চাল, ডাল, তেল, সবজি ও মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করা হয়।
অভিযানকালে দেখা যায়, কয়েকজন ব্যবসায়ী পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করে এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় ব্যবসায়ীদের দোকানে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা, নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রি না করা এবং কোনো ধরনের মজুতদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌসি বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ ক্রেতাদের সচেতন হয়ে ন্যায্যমূল্যে পণ্য কেনার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার