July 1, 2026, 2:08 pm
শিরোনাম :
সুশাসন ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই বাংলার জনপ্রিয় মুখ জয়ার জন্মদিন আজ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মাদাইখাল গ্রামে কচুয়ার খালের ওপর নির্মিত একটি কংক্রিটের ব্রিজ দীর্ঘ নয় বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। ২০১২ সালে ৪০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের ব্রিজটি নির্মিত হলেও ২০১৭ সালের ভয়াবহ বন্যার পানিতে তা ধ্বংস হয়ে যায়।
বর্তমানে কাঠের পাটাতন দিয়ে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও সেটি ঝুঁকিপূর্ণ। এই ব্রিজের ওপর নির্ভরশীল স্থানীয় মাদাইখাল, বড়ভিটা, জামতলা, বিলাতিরভিটা, কচুয়ারপাড়সহ অন্তত ১০টি গ্রাম ও পাশ্ববর্তী ইউনিয়নের মানুষরা প্রতিদিন স্কুল, হাট-বাজার, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করছেন। মোটামুটি ২০ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার করছেন।
স্থানীয়রা অভিযোগ করছেন, দীর্ঘ নয় বছরেও ভাঙা ব্রিজের স্থলে নতুন ব্রিজ নির্মাণে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তর নতুন ব্রিজের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। স্থানীয় আজাহার আলী বলেন, “নির্বাচনের সময় ব্রিজ বানানোর প্রতিশ্রুতি আসে, কিন্তু নির্বাচন শেষে আর কারও দেখা মেলে না। আমাদের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।”
নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম জানান, খালের গভীরতা ও ব্রিজের আকার ঠিকভাবে বিবেচনা না করায় এটি ভেঙে যায়। তিনি জানিয়েছেন, ভাঙা ব্রিজের স্থলে গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার