April 27, 2026, 2:25 pm
শিরোনাম :
লেন্স যখন শিকারি: মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল লিঞ্চিং? তৈরি পোশাক খাতে বাড়ছে সংকট, টিকে থাকতে নীতি সহায়তার জোর দাবি দিনাজপুরে কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও সার বিতরণ ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩

জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

অভয়নগর প্রতিবেদক

জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করার অভিযোগে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (রাত ১টার দিকে) ঘটে যাওয়া এ ঘটনায় নিহত হয়েছেন তাহমিনা আক্তার তানিয়া (৩৫)। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়ার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল তাদের মধ্যে। মূলত স্বামীর মাদকাসক্তিকে কেন্দ্র করে প্রায়ই বিরোধ দেখা দিত। এ কারণে তানিয়া বেশিরভাগ সময় বাবার বাড়িতেই অবস্থান করতেন।
নিহতের ছোট ভাই তুহিন ফয়সাল জানান, প্রায় ১৫ বছর আগে তানিয়ার সঙ্গে হোসেন তাইফুরের বিয়ে হয়। প্রথমদিকে সংসার স্বাভাবিক থাকলেও পরবর্তীতে স্বামীর মাদকাসক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, পারিবারিক কলহের জেরে অভিযুক্ত হোসেন তাইফুর ধারালো অস্ত্র দিয়ে তাহমিনা আক্তার তানিয়ার ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাটি আড়াল করতে মরদেহ বিছানায় রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
ঘরের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের আভাস পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত হোসেন তাইফুরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার