July 1, 2026, 2:07 pm
শিরোনাম :
সুশাসন ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই বাংলার জনপ্রিয় মুখ জয়ার জন্মদিন আজ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় জাতীয় পাট দিবস পালিত, পাট শিল্পে কর্মসংস্থানের আহ্বান

অভয়নগর প্রতিবেদক

“পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন”—এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পাট দিবস-২০২৬ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পাট চাষি, ব্যবসায়ী এবং সচেতন নাগরিকরা অংশ নেন। প্ল্যাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় পাটের গুরুত্ব তুলে ধরা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, চুয়াডাঙ্গার মাটি পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী এবং পাট শিল্পের প্রসার ঘটলে জেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। অনুষ্ঠানে পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. হাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিরা বক্তব্য দেন এবং পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা পরিবেশ রক্ষায় পলিথিনের পরিবর্তে পাটজাত পণ্য ব্যবহারের আহ্বান জানান।



ফেসবুক কর্নার