July 1, 2026, 12:20 pm
শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই বাংলার জনপ্রিয় মুখ জয়ার জন্মদিন আজ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান

শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান,

অভয়নগর প্রতিবেদক

শেরপুর সদর উপজেলায় তিনটি তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ ২০২৬) শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পাম্পগুলোর তেল বিক্রির রেজিস্টার পরীক্ষা করা হয় এবং উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি যাচাই করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট পাম্পগুলোতে উল্লেখযোগ্য কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। ফলে কোনো পাম্প মালিককে জরিমানা করা হয়নি। তবে পাম্প মালিকদের সতর্ক করে দেওয়া হয়, যাতে তেল মজুদ করে রাখা, গ্রাহকদের তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি করা বা কৃত্রিম সংকট তৈরির মতো কোনো অসদুপায় অবলম্বন না করা হয়।
এ সময় উপস্থিত গ্রাহকদেরও প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে অবৈধভাবে মজুদ না করার জন্য অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তেল সরবরাহ নিয়ে যাতে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি না হয়, সে লক্ষ্যে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার