March 7, 2026, 2:46 am
শিরোনাম :
কক্সবাজারে  তরুণীকে ধর্ষণ আটক ৩  এনসিপিতে ভাঙনের আভাস, পদত্যাগ করলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক কুষ্টিয়ায় সরকারি খাস পুকুর থেকে মাটি অবৈধ কেটে বিক্রির ঘটনায় অভিযান ও কারাদণ্ড ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ

বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গোয়ালখোলা মৌজায় অস্থায়ীভাবে গড়ে ওঠা গরু ও মহিষ খামারগুলো চোর-ডাকাতদের সহজ টার্গেটে পরিণত হয়েছে। স্থানীয় খামারিরা অভিযোগ করেছেন, প্রতি বছরই এই এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে, যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন তারা।
সর্বশেষ ঘটনার বিবরণে জানা যায়, গত রাতে খামারি আব্দুল আলিমের খামার থেকে ১১টি মহিষ ডাকাতরা লুট করে নিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে পাশ্ববর্তী মাশাউড়া গ্রাম থেকে দুটি মহিষ জীবিত অবস্থায় এবং একটি মহিষ জবাই করা অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশ পৌঁছানোর আগেই মহিষ জবাই করে দুর্বৃত্তরা ভাগবাটোয়ারা করে নেয়।
খামারিরা বলছেন, এক গরু বা মহিষ শুধু পশু নয়; এটি তাদের জীবিকা, সন্তানের ভবিষ্যৎ এবং বহু বছরের পরিশ্রমের ফল। বারবার চুরি-ডাকাতির ঘটনা তাদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ তৈরি করেছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, বিল এলাকায় নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সংঘবদ্ধ চোর-ডাকাত চক্রকে শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় বিজয়নগরের খামার শিল্প ধীরে ধীরে ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে



ফেসবুক কর্নার