
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর বাংলা টিফিন রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি এবং পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম।
সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব আপু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল, যমুনা টেলিভিশন রাজশাহীর ব্যুরো প্রধান শিবলী নোমান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ, উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম, কালবেলা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, খোলা কাগজের ব্যুরো প্রধান মাসুদ রানা রাব্বানী এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মর্তুজা। এ সময় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ শাকিল, রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানী এবং প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। কোনো সাংবাদিক হয়রানি বা নির্যাতনের শিকার হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরেন্দ্র প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন মন্ডল, সহসভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবনসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।