July 1, 2026, 2:06 pm
শিরোনাম :
নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই বাংলার জনপ্রিয় মুখ জয়ার জন্মদিন আজ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো

এনসিপিতে ভাঙনের আভাস, পদত্যাগ করলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কাছে তার পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।

পদত্যাগপত্রে কলিন্স চাকমা উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং পদ থেকে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কলিন্স চাকমা বলেন, “পদত্যাগের বিষয়টি নিয়ে আপাতত আমি কোনো মন্তব্য করতে চাই না।”

স্থানীয় রাজনৈতিক মহলে তার এই পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর আগে রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির কয়েকজন নেতার পদত্যাগের ঘটনাও সামনে আসে। টানা একাধিক নেতার পদত্যাগে দলটির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে এনসিপির ভেতরে মতবিরোধ ও অসন্তোষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধারাবাহিকভাবে নেতাদের পদত্যাগ দলটির স্থানীয় সংগঠনকে কিছুটা চাপে ফেলতে পারে বলেও মনে করছেন তারা।

তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি কিংবা জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে শুক্রবার রাত পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 



ফেসবুক কর্নার