July 1, 2026, 7:49 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আজাদ লাচ্ছা সেমাই’ উৎপাদনের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় ‘আজাদ লাচ্ছা সেমাই’ নামে একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে খোলা ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
পরিদর্শনে দেখা গেছে, উৎপাদনস্থলের চারপাশে ময়লা-আবর্জনা ও ধুলোবালি ছড়িয়ে রয়েছে। এমন পরিবেশেই শ্রমিকরা কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়াই সেমাই তৈরির কাজ করছেন। খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যেখানে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন নিশ্চিত করা জরুরি, সেখানে এই কারখানায় ন্যূনতম মানদণ্ডও মানা হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। ফলে উৎপাদিত খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এছাড়া কারখানাটির সামনে কোনো সাইনবোর্ড নেই এবং ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স কিংবা বিএসটিআই অনুমোদনের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কারখানার মালিক মো. আজাদ হোসেনের কাছেও এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।



ফেসবুক কর্নার