June 25, 2026, 4:50 am
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন

নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার

অভয়নগর প্রতিবেদক

নারী নির্যাতন বন্ধে বিদ্যমান বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।

রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারি খন্দকার আয়শা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি।

নূরুন্নিসা সিদ্দীকা তার বক্তব্যে কিছু নারীবাদী সংগঠনের সমালোচনা করে বলেন, ‘বোরকা পরা মুসলিম নারী সহিংসতার শিকার হলে তারা প্রতিবাদী হন না; বরং নির্দিষ্ট শ্রেণির নারীদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেন।’ তিনি নারী ইস্যুতে সব নারীকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আহ্বান জানান।

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও তালিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি ইরানী আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উম্মে খালেদা জাহান ও শিক্ষিকা ফাতিমা আক্তার হ্যাপি। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওলজি বিভাগের প্রধান ডা. নাজনীন আক্তার ও সাবেক কাউন্সিলর আমেনা বেগম।

আলোচনা সভায় অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি বলেন, নারীর ক্ষমতায়নের ভারসাম্য আনতে ‘জুলাই সনদ’-এর বাস্তবায়ন জরুরি। তিনি নারী নির্যাতনের পরিসংখ্যান উল্লেখ করে আরও বলেন, দীর্ঘদিন শিক্ষাব্যবস্থাসহ সমাজের সব ক্ষেত্রে অনৈতিক পরিবেশ নারীর প্রতি সহিংসতা বাড়াচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি খন্দকার আয়শা খাতুন নারী অধিকার রক্ষায় সব শ্রেণি-পেশার নারীর সচেতনতা জরুরি বলে মন্তব্য করেন। অনুষ্ঠানের মাঝে কবিতা আবৃত্তি করেন কাজী তাবাসসুম। আলোচনা সভায় কেন্দ্রীয় কর্মপরিষদসহ রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার