March 10, 2026, 6:57 am
শিরোনাম :
পঞ্চগড়ে গ্রামীণ রাস্তার কাজ শেষের আগেই হেলে পড়েছে গাইড ওয়াল ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২ ধারণক্ষমতার তিনগুণ রোগী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বেড সংকট, জনবল স্বল্পতা ও ওষুধের ঘাটতিতে বাড়ছে ভোগান্তি জমি বিরোধের জেরে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ ফল ব্যবসায়ীর বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আগ্রহী ১০ নেতা, চলছে জোর জল্পনা এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

জমি বিরোধের জেরে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ ফল ব্যবসায়ীর

অভয়নগর প্রতিবেদক

মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছেন রাকিব মাল নামে এক ফল ব্যবসায়ী। সোমবার দুপুরে মুন্সীগঞ্জের আলদি বাজার এলাকায় সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। রাকিব মাল পূর্ব আলদি গ্রামের শামসুল মালের ছেলে।
রাকিব মাল জানান, স্থানীয় ইউপি সদস্য সামসুদ্দিন হালদারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে সামসুদ্দিন তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করেছেন বলে তিনি দাবি করেন। পরিস্থিতির কারণে তিনি মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
তিনি বলেন, একদিন সকাল ১০টার দিকে বাসার কলিং বেল বাজলে দরজা খুলতেই কয়েকজন ব্যক্তি জোর করে ঘরে ঢুকে পড়ে। তাদের সঙ্গে দুইজন নারীও ছিলেন। রাকিবের দাবি, ওই নারীদের একজন তার প্রতিপক্ষ সামসুদ্দিন হালদারের মেয়ে তামান্না। এছাড়া সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে হুযাইফা, নয়ন ও জসেদ নামের কয়েকজন ছিলেন। ঘরে ঢুকেই তারা তাকে অস্ত্রের মুখে ভয় দেখান এবং ভিডিও ধারণ করতে থাকেন।
রাকিবের অভিযোগ, পরে তাকে অনৈতিক পরিস্থিতিতে জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরিস্থিতির চাপে তিনি তাদের ৫৫ হাজার টাকা দেন। এ সময় তার কাছ থেকে চার আনার একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত নয়ন নামে একজন পরে পরিকল্পিত ঘটনার বিষয়টি স্বীকার করেছেন বলে তিনি জানতে



ফেসবুক কর্নার