May 14, 2026, 1:54 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন মোবাইল ও টাকার লোভে সিয়াম মোল্যা (১৪) নামে এক কলেজ শিক্ষার্থীকে হত্যা করার অভিযোগ উঠেছে তারই চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
হত্যার দুইদিন পর সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সিয়াম মোল্যা ঝুটিগ্রামের ইতালি প্রবাসী লিখন মোল্যার ছেলে এবং মুকসুদপুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
তিনি জানান, গত ৭ মার্চ থেকে সিয়াম নিখোঁজ ছিল। সোমবার রাতে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, সিয়ামের কাছে থাকা একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার চার বন্ধু হত্যার পরিকল্পনা করে। অভিযুক্তদের মধ্যে রয়েছে বাঁশবাড়িয়া এলাকার ইউপি সদস্য রিপনের ছেলে সাজিদ, টুটুল মুন্সীর ছেলে পারভেজ মুন্সী এবং ঝুটিগ্রামের শাহীন মিয়ার ছেলে দিদার মিয়া।
পরিকল্পনা অনুযায়ী গত শনিবার (৭ মার্চ) সিয়ামকে হত্যা করে মরদেহ একটি পুকুরের কচুরিপানার নিচে গুম করে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ঝুটিগ্রামের শাহীন মিয়ার ছেলে দিদার (১৪) ও বাঁশবাড়ীয়া গ্রামের টিটুল মুন্সীর ছেলে পারভেজ (১৫) কে আটক করেছে পুলিশ। অপর দুইজনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে



ফেসবুক কর্নার