May 14, 2026, 1:00 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

বন্দরে আমদানি নিষিদ্ধ কোটি টাকার পাটবীজ আটক

অভয়নগর প্রতিবেদক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিকটন পাটবীজের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেল।
এর আগে সোমবার (৯ মার্চ) রাতে বেনাপোল বন্দর দিয়ে আরাফাত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে পাটবীজের এ চালানটি আমদানি করে। চালানটি বন্দরের ১৫ নম্বর শেডে প্রবেশ করে।
কাস্টমস সূত্র জানায়, ঘাসের বীজ ঘোষণা দিয়ে ভারতীয় একটি ট্রাকে ১ হাজার ৫০০ বস্তায় মোট ৪৫ মেট্রিকটন ৬০০ কেজি পণ্য আমদানি করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বন্দর ইউনিট বিষয়টি কাস্টম হাউসের কমিশনারকে অবহিত করে। পরে কাস্টমস কর্তৃপক্ষ চালানটি পরীক্ষা করে ঘোষণা বহির্ভূত ৫৬৭ বস্তায় ১৭ মেট্রিকটন পাটবীজ উদ্ধার করে।
কাস্টমস কর্মকর্তারা জানান, অত্যন্ত কৌশলে ঘাসের বীজের আড়ালে পাটবীজ আমদানি করা হয়েছিল। বর্তমানে পাটবীজ আমদানির অনুমোদন না থাকায় এটি আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে গণ্য।
মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেল বলেন, “ঘাসের বীজ ঘোষণা দিয়ে ভারত থেকে পাটবীজ আনা হয়েছে। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে চালানটি পরীক্ষা করে ঘোষণা বহির্ভূত ১৭ মেট্রিকটন পাটবীজ পাওয়া যায়। মিথ্যা ঘোষণার অপরাধে আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



ফেসবুক কর্নার