May 14, 2026, 12:17 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সক্রিয় ডাকাত আটক

আল হুদা মালী শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্য আটক হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।
প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দয়াল বাহিনীর একজন সদস্য রসদ সরবরাহের জন্য সুন্দরবনে যাবে। এই তথ্যের ভিত্তিতে ১০ মার্চ সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দয়াল বাহিনীর সক্রিয় সদস্য আব্দুল হালিমকে (৩৬) আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, দুপুর ১টায় দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
আটককৃত আব্দুল হালিম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত থাকলেও ডাকাতি ও ডাকাত দলের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহায়তা করছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে এবং যারা দস্যু কার্যক্রমে জড়িত তারা সংক্রান্ত আইনের আওতায় আনা হবে।”



ফেসবুক কর্নার