May 14, 2026, 1:00 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেওয়াজ শরিফ জনি (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্প (সিপিসি-২)।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত প্রায় ৯টার দিকে র‍্যাব-৫ এর একটি দল রাজশাহী থেকে অভিযান চালিয়ে নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া গ্রামের ওয়াজেদ আলীর বসতবাড়ির সামনে নলডাঙ্গা-সিংড়া সড়কে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
আটক নেওয়াজ শরিফ জনি নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের সাফিউল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাধনগর ইউনিয়ন শাখার সহ-সভাপতি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
র‍্যাব জানায়, আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, এ ঘটনায় র‍্যাবের নাটোর ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুল হাকিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার