March 11, 2026, 3:58 pm
শিরোনাম :
নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক লামায় তথ্য অফিসের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত নারী অপহরণের চেষ্টায় ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার জব্দ পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা রাজশাহীতে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত সেনা সদস্য চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস, আসছে আরও ৪টি ঘোষিত সময়সীমার শেষ দিনে বেনাপোল বন্দর দিয়ে ১৬ দিনে ৫ হাজার ৫ মেট্রিক টন চাল আমদানি হাসপাতালের কর্মচারী যখন ঠিকাদার! চট্টগ্রামে শ্রমিকদের প্রায় তিন কোটি টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, বন্ধ ৪০ লবণ মিল

রাঙ্গামাটিতে এনসিপিতে পদত্যাগের ঢল, দ্বিতীয়বার সরে দাঁড়ানোর ঘোষণা জেলা আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমার

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

 

রাঙ্গামাটি পার্বত্য জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠনে একের পর এক পদত্যাগের মধ্যেই দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জেলা আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা। বুধবার (১১ মার্চ ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে বিপিন জ্যোতি চাকমা সাংগঠনিক অসহযোগিতা, অভ্যন্তরীণ বিভাজন এবং কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয়ের ঘাটতির কথা উল্লেখ করে বলেন, এসব কারণে দলীয় কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তিনি শিগগিরই কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠাবেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৩০ নভেম্বর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বিপিন জ্যোতি চাকমা। পরে ২৩ ডিসেম্বর ২০২৫ অনুমোদিত জেলা আহ্বায়ক কমিটিতে তাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে রাঙ্গামাটি জেলা এনসিপির কমিটির ১৩ জন নেতা পদত্যাগ করেন। এছাড়া জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমাও পদত্যাগ করেন। অন্যদিকে জুরাছড়ি উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটির সদস্যসহ ৮৭ জন নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়ে উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন।
বিপিন জ্যোতি চাকমার ফেসবুক পোস্টের নিচে জাতীয় শ্রমিক শক্তির সদ্য সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা মন্তব্য করে লেখেন, “রাজনীতির কোনো শেষ নেই, দল বদল হতে পারে।”
এ বিষয়ে বিপিন জ্যোতি চাকমার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধারাবাহিক পদত্যাগের ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির সাংগঠনিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি



ফেসবুক কর্নার