March 11, 2026, 4:30 pm
শিরোনাম :
পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক লামায় তথ্য অফিসের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত নারী অপহরণের চেষ্টায় ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

ভারতীয় কসমেটিকসসহ আটক ৮, জব্দ দুই গাড়ি

অভয়নগর প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্যসহ আটজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি গাড়িও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন এলাকায় গোয়াইনঘাট থানার এসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক দুটি গাড়ি—হাইয়েস (ঢাকা মেট্রো-চ ১২-৭৮৪৫) ও প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২১-৩৬৪২)—তল্লাশি করে সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৮ হাজার ৮৪৫ টাকা।
এ ঘটনায় গাড়ি দুটির চালকসহ মোট আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মীরকুটির গ্রামের হোসেন ভূঁইয়ার ছেলে শাওন আহমদ, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাজবী তাঁতিপাড়া গ্রামের আজিম উদ্দিন মোল্লার ছেলে মো. সুমন মোল্লা ও মো. স্বপন মোল্লা, একই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মো. তামিম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের নুর আহমেদের ছেলে মো. আলমগীর হোসেন, ঠাকুরগাঁও জেলার বাণীশংকেল এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামধন গ্রামের মৃত আব্দুল বাড়ির ছেলে মো. রুবেল সরকার এবং গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুয়েল আহমেদ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার