March 11, 2026, 6:05 pm
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

রাজশাহীতে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত সেনা সদস্য

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় বাস ও সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গাড়িচালক এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে নাটোর–রাজশাহী মহাসড়কের তারাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য নাটোর–রাজশাহী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে সেনাবাহিনীর গাড়িটির তেলের ট্যাংক ভেঙে গিয়ে তেল সড়কে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন বালতিতে করে তেল সংগ্রহ করেন। পরে খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস ও পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
পরে আহত সেনা সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ বিষয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেন জানান, বিকেল সাড়ে চারটার দিকে একটি বাস সেনাবাহিনীর গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটি এখনো শনাক্ত করা যায়নি। আহত সেনা সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার