June 25, 2026, 9:28 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু

আফাজ উদ্দিন স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকার পিয়াইন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। পরে প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমতিয়াজ হোসেন রাহী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে রাহীসহ ১২ সদস্যের একটি দল চট্টগ্রামের হাটহাজারী থেকে সিলেট ভ্রমণে আসে। সোমবার বিকেলে তারা জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় বেড়াতে যান। একপর্যায়ে কয়েকজন বন্ধু মিলে পিয়াইন নদীর পানিতে গোসল করতে নামলে রাহী স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গোয়াইনঘাট থানা পুলিশ ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে



ফেসবুক কর্নার