June 2, 2026, 4:33 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে নীলফামারী সদর থানার গাছবাড়ি বাসস্ট্যান্ড থেকে পুলিশ লাইন্সগামী মহাসড়কের পশ্চিম পাশে সরকারি সার গুদাম সংলগ্ন ব্রিজ এলাকা থেকে মো. সুমন ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি টুপামারী এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ১০১ পিস লালচে-কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার ৩০০ টাকা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার