May 14, 2026, 1:04 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

নাসিরনগর উপজেলা নির্বাচন ঘিরে আলোচনা: সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় কেএম বশির উদ্দিন তুহিন

আকরাম শাহ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হয়ে উঠছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নাম আলোচনায় এলেও কেএম বশির উদ্দিন তুহিনের নাম বিশেষভাবে সামনে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাসিরনগর উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি স্থানীয় মানুষের মধ্যে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন।
রাজনৈতিক অঙ্গনেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। বর্তমানে তিনি নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় জিসাসের সহ-সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হিসেবেও সংগঠনের কার্যক্রমে যুক্ত আছেন।
স্থানীয় সচেতন মহলের অনেকেই মনে করছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নাসিরনগরের উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও সাধারণ মানুষের অধিকার রক্ষার মতো বিষয়গুলোকে কেন্দ্র করে নির্বাচনী আলোচনাও গড়ে উঠতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগই নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রেক্ষাপটে কেএম বশির উদ্দিন তুহিনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসছে বলে স্থানীয়দের একটি অংশ মনে করছেন।
তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কে কে প্রার্থী হবেন এবং চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলো কাকে সমর্থন দেবে—তা এখনো নিশ্চিত হয়নি।



ফেসবুক কর্নার