March 12, 2026, 6:51 pm
শিরোনাম :
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: জাকির সভাপতি, জাহিদুল সাধারণ সম্পাদক মৌলভীবাজারে সৌদি খেজুর বরাদ্দ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রসঙ্গে জেলা প্রশাসনের বার্তা দেবহাটায় হাসপাতালে খাবার সরবরাহ ও চিকিৎসা সেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খুলনায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার আশুগঞ্জে পুলিশের অভিযান: চোরাচালানকৃত ৬৮৪০ কেজি জিরা জব্দ, ৪ জন গ্রেপ্তার ভোলায় বৃদ্ধ নারীর রহস্যজনক মৃত্যু খুলনা-মংলা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩ পানছড়িতে শতাধিক অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ রৌমারীতে অবৈধভাবে মাটি উত্তোলন: ১ লাখ টাকা জরিমানা নাসিরনগর উপজেলা নির্বাচন ঘিরে আলোচনা: সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় কেএম বশির উদ্দিন তুহিন

আশুগঞ্জে পুলিশের অভিযান: চোরাচালানকৃত ৬৮৪০ কেজি জিরা জব্দ, ৪ জন গ্রেপ্তার

নওশেদ ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চোরাচালানকৃত জিরা সহ ২টি ট্রাক আটক করে ৪ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানটি ১২ মার্চ ২০২৬ রাতের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অনুষ্ঠিত হয়।
প্রথম অভিযানে রাত ১:৫০ মিনিটে একটি ট্রাক আটক করা হয়। তল্লাশী করে দেখা যায়, ট্রাকের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ভারতীয় ৪৫০০ কেজি জিরা এবং প্রায় ১০০ ঘনফুট বালু ছিল। ট্রাকে থাকা ২ জনকে আটক করা হয়। তারা হলেন সিলেট জেলার বিশ্বনাথ থানার সূর্যা কাপন গ্রামের মোঃ আব্দুস সহিদ (৪৩) এবং জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের মোঃ সেলিম আহম্মেদ (৩০)।
দ্বিতীয় অভিযানে রাত ২:২৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা থেকে একটি বালু বোঝাই ট্রাক আটক করা হয়। তল্লাশীর সময় বালুর নিচে ৭৮টি প্লাস্টিকের ব্যাগে ভারতীয় জিরা যার ওজন ২৩৪০ কেজি উদ্ধার করা হয়। এ অভিযানে গ্রেপ্তার হন পাবনা জেলার সাথিয়া থানার জশমন্তুদলিয়া গ্রামের মোঃ জসিম প্রামানিক (২৮) এবং আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের মোঃ রাকিব শেখ (১৮)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধারকৃত সমস্ত মালামাল বিধি মোতাবেক তালিকাভুক্ত করে জব্দ করা হয়েছে এবং এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।



ফেসবুক কর্নার