
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের করা চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এক পলাতক আসামি তাওহিদুল ইসলাম সায়মন (২৮) কে র্যাব-৬ গ্রেফতার করেছে। গ্রেফতার অভিযান বৃহস্পতিবার নগরীর করিমনগর এলাকায় রওশন আরা ক্লিনিকের পাশ থেকে পরিচালিত হয়। তিনি মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।
র্যাব সূত্রে জানা যায়, গত ৮ মার্চ সোনাডাঙ্গা থানাধীন মোল্লা বাড়ির মোড় এলাকায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চারতলা ভবনের চিলেকোঠায় সংঘটিত গণধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, “হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা আমাদের অভিযান অব্যাহত থাকবে।”