May 14, 2026, 1:54 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

দেবহাটায় হাসপাতালে খাবার সরবরাহ ও চিকিৎসা সেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সরকারি হাসপাতালে রোগীদের জন্য খাবার সরবরাহ ও চিকিৎসা সেবার মান নিয়ে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনদের দাবি, হাসপাতালের খাবার নির্ধারিত সময়ে পৌঁছায় না, এবং অনেক সময় পচা বা নিম্নমানের খাবার প্রদান করা হয়।
রোগীদের অভিযোগ অনুযায়ী, সকালের নাশতা প্রায় দুপুর ১২টার দিকে এবং দুপুরের খাবার বিকেল বা সন্ধ্যার দিকে দেওয়া হয়। দীর্ঘ সময় না খেয়ে থাকায় অনেক রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। এছাড়া খাদ্য তালিকায় খাসির মাংস উল্লেখ থাকলেও বাস্তবে রোগীদের নিম্নমানের মুরগির মাংস দেওয়া হচ্ছে, যা রোগীদের সুস্থ হওয়ার পরিবর্তে আরও অসুস্থ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, এ পরিদর্শন মূলত আনুষ্ঠানিকতা ও ফটোসেশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং কার্যকর কোনো পরিবর্তন আনা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা জানান, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যদি দ্রুত খাবারের মান উন্নয়ন ও সরবরাহ ব্যবস্থার পরিবর্তন না করা হয়, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার