May 14, 2026, 11:16 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

বরিশালে তরমুজের বাম্পার ফলন, কম দামে স্বস্তিতে ক্রেতা

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

চলতি মৌসুমে বরিশাল অঞ্চলে তরমুজের বাম্পার ফলন হয়েছে। মাঠে ফলন ভালো হওয়ায় বাজারেও তরমুজের সরবরাহ বেড়েছে। ফলে আগের বছরের তুলনায় কম দামে মিষ্টি এই ফল কিনে স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।
শহরের বিভিন্ন আড়ত ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, মান ও আকারভেদে প্রতি ১০০টি তরমুজ ২৫ থেকে ২৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে প্রতিটি তরমুজ ২৫০ থেকে ২৬০ টাকার মধ্যেই কিনতে পারছেন ক্রেতারা। গত বছরের তুলনায় এ দাম অনেকটাই কম বলে জানিয়েছেন ক্রেতারা।
বরিশাল নগরীর সদর রোডের একটি দোকানে তরমুজ কিনতে আসা রিকশাচালক আব্বাস মিয়া বলেন, “গত বছর তরমুজের দাম এত বেশি ছিল যে কিনতেই পারিনি। এ বছর দাম কম হওয়ায় ২৫০ টাকায় একটি বড় তরমুজ কিনেছি। বাচ্চারা খেয়ে খুব খুশি।”
শুধু ক্রেতাই নয়, ভালো ফলনে খুশি কৃষক ও ব্যবসায়ীরাও। উজিরপুর উপজেলার কৃষক জালাল মিয়া জানান, এ বছর তার জমিতে তরমুজের ফলন ভালো হয়েছে। দাম কিছুটা কম হলেও ফলন বেশি হওয়ায় মোটামুটি লাভ হচ্ছে এবং বাজারেও বিক্রি ভালো হচ্ছে।
আড়তদাররা জানান, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা বরিশালে এসে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। বরিশালের সুস্বাদু তরমুজ এখন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
ভালো ফলন ও সরবরাহ বৃদ্ধির কারণে বাজারে দাম কম থাকায় ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই সন্তুষ্ট বলে জানান সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার