March 13, 2026, 6:41 pm
শিরোনাম :
ক্রিস্টাল আইসসহ তরুণী আটক, ৬০ হাজার টাকার মোবাইল ফোনের জন্য মাদক বহনের চেষ্টা মোজতবা খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানের এমপি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য সঠিক নয়, জানালেন মির্জা আব্বাসের ছেলে রাজধানীর নর্দ্দায় ভয়াবহ আগুন ক্ষতিগ্রস্ত মার্কিন রিফুয়েলিং জেটের ছবি প্রকাশ, যা জানা গেল ইরান যুদ্ধে ইসরায়েলের ভয়াবহ বিপর্যয়, আহত প্রায় ৩ হাজার নোয়াখালীতে স্বামী পরিত্যক্তা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে প্রশাসন নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৩

নোয়াখালীতে স্বামী পরিত্যক্তা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

নোয়াখালীর হাতিয়ায় এক নারী বিয়ের কথা বলে তাকে ফাঁদে ফেলে তিনজনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) রাতে ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী নারী তিন সন্তানের জননী এবং বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। কিছুদিন আগে তিনি তার পরিচিত এক ব্যক্তিকে পাত্র ঠিক করতে বললে ওই ব্যক্তি একটি মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগের প্রস্তাব দেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি তাকে আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে তুলে নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ ক্ষেত পাহারা দেওয়া টংঘরে নিয়ে যান।
পরে সেখানে আগে থেকে অবস্থান করা আরও দুইজনের সঙ্গে মিলিত হয়ে তিনজন মিলে নারীকে আটকে রেখে ধর্ষণ করেন। ভুক্তভোগী নারী অভিযুক্তদের মধ্যে একজনের নাম পুলিশকে জানিয়েছেন; বাকি দুইজনের পরিচয় এখনও অজানা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনের নাম ও ঠিকানা জানা গেছে, অন্য দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
নির্যাতনের শিকার নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।



ফেসবুক কর্নার