May 14, 2026, 1:00 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

নওগাঁয় নাতনীকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর বদলগাছীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
শুক্রবার (১৩ মার্চ) অভিযুক্ত মোহসিন আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মোহসিন আলী উপজেলার ভগবানপুর গ্রামের মৃত মছির উদ্দিন ওরফে ভুসির ছেলে। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর মা মারা গেছেন এবং বাবা অন্যত্র বিয়ে করে সংসার করছেন। অসহায় মেয়েটি তার দাদির কাছে লালন-পালন হচ্ছিল। এই সুযোগে প্রতিবেশী দাদা মোহসিন আলী তাকে অর্থের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
কিছুদিন আগে মেয়েটির শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সন্দেহ হয়। পরে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করালে জানা যায় সে অন্তঃসত্ত্বা। পরিবারের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই ছাত্রী মোহসিন আলীর অপকর্মের কথা প্রকাশ করে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে



ফেসবুক কর্নার