March 14, 2026, 5:43 pm
শিরোনাম :
কিছু ঠিকাদার নদী বাঁধের কাজ সম্পূর্ণ না করে টাকা আত্মসাৎ করেছে:পানি সম্পদ মন্ত্রী রৌমারীতে ভয়াবহ শিলাবৃষ্টি: কৃষকের চোখে কান্নার জল নদীকৃত্য দিবস পালিত, তিতাস নদীতে নদী সমাবেশ বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন পঞ্চগড়ে হঠাৎ বৃষ্টি, কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি শ্যামনগরে নদীতে দাঁড় করিয়ে ত্রাণ বিতরণের অভিযোগ কোম্পানীগঞ্জের টুকের বাজারে ঈদের কেনাকাটার ব্যস্ততা বিসিকে সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ডিসি চলে যাওয়ার পর থেমে গেল ডেঙ্গু প্রতিরোধ অভিযানের কার্যক্রম

নারায়ণগঞ্জে গাউছিয়া মার্কেটে রাস্তা ও ফুটপাত দখল, ঈদে বাড়ছে ভোগান্তি

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অস্থায়ী কাপড়ের দোকান বসানোর অভিযোগ উঠেছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে মার্কেটে ক্রেতাদের ভিড় বেড়ে যাওয়ায় এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। এতে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, ক্রেতা ও যানবাহনের চালকরা।
সরেজমিনে দেখা যায়, মার্কেটের আশপাশের ফুটপাতজুড়ে সারি সারি কাপড়ের অস্থায়ী দোকান বসানো হয়েছে। শুধু ফুটপাতই নয়, রাস্তার একাংশ দখল করেও অনেক দোকান বসানো হয়েছে। ফলে সড়ক সংকুচিত হয়ে পড়েছে এবং পথচারীদের হাঁটার জায়গা কমে গেছে। বাধ্য হয়ে অনেক পথচারী মূল সড়ক দিয়ে চলাচল করছেন, এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
ঈদকে ঘিরে প্রতিদিন ক্রেতাদের ভিড় বাড়ছে। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত মার্কেট এলাকায় মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে বসা দোকান এবং ক্রেতাদের ভিড়ে পুরো এলাকা প্রায় অচল হয়ে পড়ে। যানবাহন ধীরগতিতে চলাচল করতে বাধ্য হয় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
কয়েকজন ক্রেতা জানান, ঈদের কেনাকাটা করতে এসে ভিড়ের কারণে হাঁটাও কঠিন হয়ে যায়। ফুটপাত দখল থাকায় রাস্তা দিয়েই চলতে হয়, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে কিছু দোকানদার জানান, ঈদ মৌসুমে বিক্রি বাড়ানোর আশায় তারা অস্থায়ীভাবে দোকান বসিয়েছেন। এছাড়া মার্কেটের ভেতরে দোকান ভাড়া বেশি হওয়ায় অনেকেই বাইরে বসে ব্যবসা করছেন।
তবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এভাবে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা যায় এবং ঈদের কেনাকাটায় আসা মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেন।



ফেসবুক কর্নার