May 14, 2026, 1:54 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু, অভিযুক্ত নার্স পলাতক

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার ঘটনায় দুই রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত নার্স মোনালি এই ঘটনার পর পলাতক রয়েছেন।
জানা যায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের ৪র্থ তলার ইএনটি ইউনিট-এ (নাক, কান ও গলা) এই ঘটনা ঘটে। দায়িত্ব পালনকালে নার্স মোনালি ভুলবশত অ্যান্টিবায়োটিক ইনজেকশন মনে করে ‘নরকিউ’ (Norcuron) নামের একটি ইনজেকশন রোগীদের ক্যানোলার মাধ্যমে প্রয়োগ করেন। দুই মিনিটের ব্যবধানে দুই রোগীকে ইনজেকশন দেওয়া হয়।
ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দুই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তারা মারা যান। চিকিৎসা সূত্রে জানা গেছে, ‘নরকিউ’ মূলত অ্যানেস্থেশিয়ার সময় ব্যবহৃত একটি শক্তিশালী ওষুধ, যা অপারেশনের সময় রোগীকে অচল রাখতে প্রয়োগ করা হয়। ভুলভাবে এটি ব্যবহার করলে গুরুতর জটিলতা বা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
ঘটনাটি হাসপাতালজুড়ে জানাজানি হওয়ার পর নার্স মোনালি দ্রুত হাসপাতাল ত্যাগ করে পালিয়ে গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা ও রোগীর স্বজনরা এখন ঘটনার যথাযথ তদন্ত ও দায়িত্বশীলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার