May 14, 2026, 1:04 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

শিশু নির্যাতনের বিরুদ্ধে খুলনায় UAN-এর মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

শিশু নির্যাতন এখন যেন নিত্যনৈমিত্তিক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিনিয়ত এর ভয়ঙ্কর থাবায় অন্ধকারে হারিয়ে যাচ্ছে আগামী প্রজন্মের সম্ভাবনা। এই প্রেক্ষাপটে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে UAN খুলনা বিভাগ।
“আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ” এই প্রত্যয়কে ধারণ করে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিশু নির্যাতন কেবল একটি পারিবারিক বা সামাজিক সমস্যা নয়; এটি জাতির ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। তারা শিশুদের প্রতি সহিংসতা, অবহেলা ও নির্যাতন বন্ধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে UAN খুলনার বিভাগীয় যুব প্রধান আব্দুল্যাহ আল জুবায়ের আরও বলেন, শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত শৈশব নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এজন্য সচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
কর্মসূচির মাধ্যমে সকলকে শিশুদের প্রতি সহমর্মী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারলেই গড়ে উঠবে একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ, এ প্রত্যাশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।



ফেসবুক কর্নার