March 18, 2026, 11:45 am
শিরোনাম :
শেষ মুহূর্তে মিলছে ২৮ মার্চের ট্রেনের ফিরতি টিকিট, চাপ সামলাতে ভিন্ন সময়ে বিক্রি বারুদের গন্ধে মোড়া তেহরান: হুঙ্কার, নাকি কৌশলগত বার্তা? চট্টগ্রামে ত্রিমুখী বাস সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৮ কোম্পানীগঞ্জে জনতার ধাওয়ায় মাদক উদ্ধার, পালালেন সন্দেহভাজন যুবক আলীকদমে অবৈধ এবিএম ইটভাটা নিয়ে সংবাদ প্রকাশে সাংবাদিকদের ‘খেয়ে ফেলার’ হুমকি, তীব্র নিন্দা ও প্রতিবাদ কৃষক বাঁচলে দেশ বাঁচবে: নলডাঙ্গায় এস এম সান্টু অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় আটক বাবা-ছেলে, পতাকা বৈঠকে দেশে ফেরত রংপুরে পশুর হাটে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি ঈদকে ঘিরে নিরাপত্তা জোরদার: শীর্ষ সন্ত্রাসী রিন্টু গ্রেফতার বাংলাদেশ ও চীনের মধ্যে আরো বন্ধুত্ব চান জামায়াত আমির

চট্টগ্রামে ত্রিমুখী বাস সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৮

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইয়ার দিঘীর পাড় সড়কে ভয়াবহ ত্রিমুখী বাস সংঘর্ষে বাঁশি মোহন দাশ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। নিহত ব্যক্তি লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সড়কের পাশে খড় পোড়ানোর কারণে সৃষ্ট ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে দুটি ‘ঈগল’ পরিবহনের বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অপর একটি ‘মারসা’ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। ফলে ত্রিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময়ের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়।
আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) ও শিরিন আক্তার (৪৭)। তাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি বাস উদ্ধার করা হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।



ফেসবুক কর্নার