June 7, 2026, 4:46 pm
শিরোনাম :
রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ

রমজানে মানবতার দৃষ্টান্ত: নন্দীগ্রামে শতাধিক পরিবারে সেমাই-চিনি বিতরণ

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাব।
সংগঠনটির উদ্যোগে এবং এমআরএস টাওয়ার ও কুঁড়েঘর স্টাইল মার্ট, কুন্দারহাটের সৌজন্যে বীরপলি, তেঘরি ও ভাটগ্রাম এলাকার শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, যা অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান মুসা, সাধারণ সম্পাদক শাহিম আলম, সদস্য আল ইমরান ও গোলাপ আকন্দ। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম, আব্দুল মান্নান, শহিদুল ইসলামসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা বিতরণ কার্যক্রমে অংশ নেন।
স্থানীয়রা জানান, প্রতি বছর রমজান মাসে এ ধরনের উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ও আনন্দ নিয়ে আসে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন



ফেসবুক কর্নার