March 19, 2026, 6:57 pm
শিরোনাম :
ঈদের আগে একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা রৌমারীতে ২০০৮ ব্যাচের বন্ধুদের আবেগঘন পুনর্মিলনী আনোয়ারায় ঈদ উপলক্ষে ফ্রি বাস সার্ভিস চালু এনসিপির পঞ্চগড়ে গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে : সমাজকল্যাণ মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ‘পাপের সাম্রাজ্য’ হোটেল তাজ: ঘণ্টা চুক্তি ও ব্ল্যাকমেইলের অভিযোগ মৌলভীবাজারে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি রাঙ্গামাটিতে পিসিসিপির উদ্যোগে ঈদ উপলক্ষে ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ রমজানে মানবতার দৃষ্টান্ত: নন্দীগ্রামে শতাধিক পরিবারে সেমাই-চিনি বিতরণ প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল:ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

মৌলভীবাজারে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়ায় বুধবার (১৮ মার্চ) রাতের তীব্র ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উপজেলা কৃষি অফিস জানিয়েছে, বোরো ধানসহ ফসলের তেমন ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া, দানাপুর, মিরবক্সপুর ও রাজাপুর গ্রাম। টিনশেড ঘরবাড়ির ছাদে অসংখ্য ছিদ্র দেখা দিয়েছে, ফলে অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এছাড়া কুলাউড়া পৌর এলাকা, ভূকশিমইল, শরীফপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙে পড়েছে এবং বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানান, শিলার আঘাতে টিনের চাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরের ভেতরে পানি প্রবেশ করছে, ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তারা দ্রুত সরকারি সহায়তা চাইছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।



ফেসবুক কর্নার