June 7, 2026, 4:46 pm
শিরোনাম :
রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ

বগুড়ায় নারী নির্যাতন: বাড়ি থেকে তুলে নিয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

  • বগুড়ার আদমদীঘিতে এক নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোছাঃ নাদিরা (৩০) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর কাশিমালকুড়ি গ্রামে ঘটেছে।
    ভুক্তভোগীর দায়ের করা লিখিত অভিযোগে জানা যায়, একই গ্রামের ইয়াছিন, ইয়ারবসহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে নাদিরা প্রতিবাদ করলে তাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়।
    অভিযোগে আরও বলা হয়, মারধরের পাশাপাশি তার শ্লীলতাহানি করা হয় এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তাকে উদ্ধার করতে গেলে তার ভাসুর জুয়েলকেও মারধর করা হয়।
    পরে স্থানীয়রা আহত নাদিরাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি থানায় ইয়াছিন, ইয়ারবসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার