March 20, 2026, 8:27 am
শিরোনাম :
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়ালো যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইউরোপের ৩ দেশ পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড ইরানে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র হারিয়েছে ১৬ এয়ারক্রাফট ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: জামায়াত আমির সৌদিতে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত গুরুজীর আধ্যাত্মিক সাম্রাজ্যের আড়ালে অভিযোগের ছায়া: লামায় ক্ষোভ ও বিতর্ক সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন, ২০ গ্রামের অংশগ্রহণ

গুরুজীর আধ্যাত্মিক সাম্রাজ্যের আড়ালে অভিযোগের ছায়া: লামায় ক্ষোভ ও বিতর্ক

রাসেল লামা বান্দরবান

শান্তি ও আত্মিক উন্নয়নের বার্তা নিয়ে আত্মপ্রকাশ করা ‘গুরুজী’ শহীদ আল বোখারী মহাজাতকের প্রতিষ্ঠিত কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে নতুন করে নানা অভিযোগ ও বিতর্ক সামনে আসছে। বিশেষ করে বান্দরবানের লামা উপজেলার ‘কোয়ান্টামম’ প্রকল্প এলাকাকে কেন্দ্র করে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ পেয়েছে।
ভূমি দখলের অভিযোগ
লামার সরই ও ডলুছড়ি এলাকার ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের কয়েকটি পরিবার অভিযোগ করেছে, তাদের পূর্বপুরুষের জমি বিভিন্ন কৌশলে প্রকল্পের আওতায় নিয়ে নেওয়া হয়েছে। এক ভুক্তভোগী কৃষক জানান, প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি ও মামলার আশঙ্কা দেখানো হয়। স্থানীয়দের দাবি, ধর্মীয় ও সেবামূলক কার্যক্রমের আড়ালে পাহাড়ি জমি অধিগ্রহণের মাধ্যমে প্রকল্প সম্প্রসারণ করা হচ্ছে, যা তাদের জীবন-জীবিকায় প্রভাব ফেলছে।
প্রতারণা ও হয়রানির অভিযোগ
সংগঠনটির বিরুদ্ধে প্রতারণা ও ব্যক্তিগত হয়রানির অভিযোগও সামনে এসেছে। ২০২২ সালের জুলাইয়ে রাজধানীতে এক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলে যে, আধ্যাত্মিকতার প্রলোভন দেখিয়ে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
পরিবেশগত ক্ষতি ও জরিমানা
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫ সালে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে কোয়ান্টাম ফাউন্ডেশনকে প্রায় ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়। এতে পাহাড়ি এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ
সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনটির ‘সায়েন্টিফিক লাইফস্টাইল’ কর্মসূচি স্থগিতের নির্দেশ দেয়। সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্তের পেছনে সংগঠনটির কার্যক্রম নিয়ে বিতর্ক ও সমালোচনা ভূমিকা রেখেছে।
অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
সমালোচকদের অভিযোগ, সংগঠনটির আর্থিক উৎস ও অনুদান ব্যবস্থাপনা পুরোপুরি স্বচ্ছ নয়। এ বিষয়ে বিভিন্ন মহল থেকে তদন্তের দাবি উঠেছে।
তবে কোয়ান্টাম ফাউন্ডেশন বরাবরই দাবি করে আসছে, তারা মানবিক সেবা, শিক্ষা ও আত্মিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
এদিকে ভুক্তভোগী ও সচেতন মহল বলছে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ক্ষতিগ্রস্তদের অধিকার নিশ্চিতকরণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণই এখন সময়ের দাবি।



ফেসবুক কর্নার