March 20, 2026, 10:00 am
শিরোনাম :
নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এএসআই আহত সৌদির সাথে মিল রেখে চাপাইনবয়াবগঞ্জে কিছু এলাকায় ঈদের নামাজ আদায় সৌদির সঙ্গে মিল রেখে রৌমারীতে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়ালো যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইউরোপের ৩ দেশ পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড ইরানে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র হারিয়েছে ১৬ এয়ারক্রাফট ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: জামায়াত আমির সৌদিতে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে

জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া সার, সিমেন্ট, কয়লা ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজালাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সম্পাদক শাহীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম, নোয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র সহ-সভাপতি মোজাফফর আহমেদ, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ ও আবিদ হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সহ-সভাপতি অধ্যক্ষ খাইরুল বাশার, সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, বার্তা সম্পাদক রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন টিএসটি গ্রুপের ম্যানেজার বেলাল হুসাইন। দোয়া শেষে দেশ, জাতি এবং পত্রিকার উত্তরোত্তর উন্নতি কামনা করা হয়। এরপর উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।



ফেসবুক কর্নার