June 7, 2026, 3:35 pm
শিরোনাম :
রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ

সৌদির সাথে মিল রেখে চাপাইনবয়াবগঞ্জে কিছু এলাকায় ঈদের নামাজ আদায়

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার সকালে জামায়াতের সঙ্গে দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন করেন।
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘি এলাকাসহ কয়েকটি গ্রামের কিছু মানুষ এভাবে আগাম ঈদ পালন করেন। সকাল ৮টায় ৭৬ বিঘি আম বাগানে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। এতে শিবগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ১০০-২০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ বছরও কিছুসংখ্যক মুসল্লি সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছেন। তবে পুরো এলাকার সবাই এতে অংশগ্রহণ করেননি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন জানায়, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিবছরই কিছু মানুষ ঈদের নামাজ আদায় করে থাকেন। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে এ ধরনের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।



ফেসবুক কর্নার