March 20, 2026, 12:31 pm
শিরোনাম :
নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এএসআই আহত সৌদির সাথে মিল রেখে চাপাইনবয়াবগঞ্জে কিছু এলাকায় ঈদের নামাজ আদায় সৌদির সঙ্গে মিল রেখে রৌমারীতে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়ালো যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইউরোপের ৩ দেশ পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড ইরানে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র হারিয়েছে ১৬ এয়ারক্রাফট ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: জামায়াত আমির সৌদিতে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে

নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এএসআই আহত

মুনজুরুল রহমান নাটোর

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গুরুদাসপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আজিজ আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সাবেক পৌর মেয়র মশিউর রহমান ও পৌর মেয়রপ্রার্থী হতে আগ্রহী দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ গুরুতর আহত হন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।



ফেসবুক কর্নার