June 7, 2026, 3:32 pm
শিরোনাম :
রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ

বগুড়ায় অসুস্থ গরু জবাই, কসাইকে জরিমানা ২০ হাজার টাকা

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ গরু জবাইয়ের ঘটনায় এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সাপ্তাহিক ওমরপুর হাটে এ ঘটনা ঘটে। হাটের ইজারাদার মোস্তাফিজুর রহমান তারেক নিয়মিত পরিদর্শনের সময় দেখতে পান, এক ব্যক্তি একাই একটি গরু জবাই করছেন। সন্দেহ হলে কাছে গিয়ে তিনি গরুটি পরীক্ষা করে অসুস্থ—বিশেষ করে ল্যাম্পি রোগে আক্রান্ত—বলে ধারণা করেন। পরে তিনি কসাইকে আটক করে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কসাই মো. হাসান আলী দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জবাইকৃত গরুটি মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী উপস্থিত ছিলেন।
হাটের ইজারাদার মোস্তাফিজুর রহমান তারেক বলেন, “আমাদের হাটে কোনো ধরনের অনিয়ম বা অসাধু কার্যক্রমের সুযোগ নেই। সাধারণ মানুষ যেন নিরাপদ ও মানসম্মত পণ্য ক্রয় করতে পারে, সে লক্ষ্যে আমরা নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছি।”



ফেসবুক কর্নার