June 24, 2026, 3:30 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে:সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

 

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) রাতে আয়োজিত এ টুর্নামেন্টটি আলোকসজ্জায় উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়। টুর্নামেন্টটি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।
বিদ্যালয়ের ২০১৯ ব্যাচের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ খসরু নোমান।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। সন্ধ্যা ৭টায় তিনি আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন। এছাড়াও স্থানীয় ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরো টুর্নামেন্টজুড়ে ছিল প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উপচে পড়া ভিড়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে, যা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করবে এবং ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে।



ফেসবুক কর্নার