June 24, 2026, 3:49 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

অভয়নগর প্রতিবেদক

টানা সাতদিনের ঈদের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
এর আগে গত মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত টানা সাতদিন ঈদের ছুটিতে বন্দর কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে সকাল থেকেই বন্দরে পণ্য লোড-আনলোডের কাজে প্রায় তিন হাজার শ্রমিক যোগ দিয়েছেন।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ ছুটির কারণে সীমান্তের দু’পাশে পণ্যজট সৃষ্টি হলেও আজ থেকে তা ধীরে ধীরে কমতে শুরু করবে।
বন্দরের তথ্য অনুযায়ী, সকাল ৯টা থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভারত থেকে ৫৮ ট্রাক পণ্য আমদানি এবং ২৭ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ঈদের ছুটিতে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও এখন সব কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে যোগ দিয়েছেন। আমদানিকৃত পণ্য দ্রুত খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার