June 24, 2026, 3:50 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

কৃষকের মাথায় হাত—রাজশাহীতে পেঁয়াজের মণ ২০০-২৬০ টাকা, তলানিতে দাম

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে। উপজেলার বিভিন্ন হাটবাজারে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে মণপ্রতি মাত্র ২০০ থেকে ২৬০ টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন কৃষকরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে পেঁয়াজের ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করলেও বর্তমান দামে সেই খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন।
বাগমারার তাহেরপুর, শিকদারী, ভবানীগঞ্জ, হামিরকুৎসাসহ বিভিন্ন হাটে একই চিত্র দেখা গেছে। হাটে পেঁয়াজ নিয়ে আসা কৃষকরা বাধ্য হয়ে লোকসানে পণ্য বিক্রি করছেন।
কৃষকদের ভাষ্য অনুযায়ী, পরিবহন ব্যয় ও শ্রমিকের মজুরি যোগ করলে বর্তমান দামে পেঁয়াজ বিক্রি করা মানে সরাসরি লোকসান গোনা। তারা দ্রুত সরকারিভাবে বাজার নিয়ন্ত্রণ, সংরক্ষণ ব্যবস্থা জোরদার এবং কৃষকদের প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে গেছে। তবে কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।



ফেসবুক কর্নার