April 23, 2026, 4:12 pm
শিরোনাম :
বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়ায় মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর বিশ্বাস জুড়ী উপজেলার আমতীলচক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই সুধীর বিশ্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সুধীর বিশ্বাস কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার