April 23, 2026, 5:48 pm
শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ

সাতক্ষীরার কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের ব্যবসায়ী নিহত

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওলিউল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ওলিউল ইসলাম একই গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিলের মধ্যে শহীদ মোল্লার মৎস্য ঘেরে যাওয়ার সময় ভেড়ি বাঁধে বিছানো একটি মোটরের ছেঁড়া বৈদ্যুতিক তারে পা লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, খোলা ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার