June 25, 2026, 9:58 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি রিপন গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে খুন, ডাকাতি ও আগ্নেয়াস্ত্র মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি রিপন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরও এক জিআর পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েলের নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাব-৬, যশোরের সহায়তায় যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১১টি মামলার পলাতক আসামি রিপন হোসেন (৩২)-কে শনিবার (২৮ মার্চ) রাতে গ্রেফতার করা হয়। তিনি দেবহাটা উপজেলার নোড়ারচক এলাকার বাসিন্দা।
এছাড়া একই রাতে দেবহাটা থানার নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি শেখ মোঃ মইনুদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের রবিবার (২৯ মার্চ) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
দেবহাটা থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান, রিপনের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছিল। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।



ফেসবুক কর্নার