April 23, 2026, 5:47 pm
শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ

জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন গজালিয়া ইউপি চেয়ারম্যান উসাচিং মার্মা

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার ১নং গজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উসাচিং মার্মা তাঁর নিরলস পরিশ্রম ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকেই গজালিয়া ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট সংস্কার এবং শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। বিশেষ করে দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ করা এবং কৃষিপণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়নে তাঁর উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
এ ছাড়া ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে তিনি সর্বমহলে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। সম্প্রতি বিদায়ী ও নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাদের বরণ অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ ইউনিয়নের প্রশাসনিক গতিশীলতা আরও বাড়িয়েছে।
ইউনিয়নের বাসিন্দারা জানান, উসাচিং মার্মা একজন অমায়িক ও সহজ-সরল মানুষ। বিপদে-আপদে তাঁকে সবসময় পাশে পাওয়া যায় এবং পরিষদের সেবা নিতে এসে কাউকে হতাশ হয়ে ফিরতে হয় না।
নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে উসাচিং মার্মা বলেন, জনগণ তাকে যে দায়িত্ব দিয়েছেন, তার যথাযথ মর্যাদা রক্ষা করতে তিনি বদ্ধপরিকর। গজালিয়া ইউনিয়নকে একটি স্মার্ট ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই তাঁর প্রধান লক্ষ্য।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে গজালিয়া ইউনিয়ন ভবিষ্যতে একটি মডেল ইউনিয়নে পরিণত হবে।



ফেসবুক কর্নার