June 24, 2026, 4:17 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান নামের ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওয়াজিহান ওই এলাকার বাসিন্দা ও জনতা ব্যাংক রাউজান জলিলনগর শাখার ব্যবস্থাপক শাহ আলমের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ওয়াজিহানের মা তাকে বাড়ির ছাদে বালতির পানিতে গোসল করিয়ে নিচে নিয়ে আসেন। পরে তিনি গৃহস্থালি কাজে ব্যস্ত হয়ে পড়লে শিশুটি সবার অগোচরে আবার ছাদে উঠে যায়। সেখানে গোসলের কাজে ব্যবহৃত পানিভর্তি বালতিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত উপুড় হয়ে পড়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে একপর্যায়ে ছাদে গিয়ে বালতির ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।



ফেসবুক কর্নার