April 23, 2026, 5:47 pm
শিরোনাম :
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ

রাঙ্গামাটিতে পেট্রোল পাম্প মনিটরিং ও অভিযান: স্বাভাবিক তেল সরবরাহ অব্যাহত

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি সদরের বিভিন্ন পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে কল্যাণপুর এলাকার তেন্যাবি পাম্প, স্টেডিয়াম সংলগ্ন এসএন পেট্রোলিয়াম এজেন্সি এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মুহসীন স্টোরস পাম্পে নিয়মিত তেল সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
অভিযান চলাকালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিম উপস্থিত ছিল এবং প্রতিটি পাম্পে নিয়োজিত ট্যাগ অফিসাররা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সরবরাহের তথ্য অনুযায়ী, তেন্যাবি পাম্পে ৩,০০০ লিটার ডিজেল ও ১,৩০০ লিটার অকটেন, এসএন পেট্রোলিয়াম এজেন্সিতে ১১,০০০ লিটার ডিজেল এবং মেসার্স মুহসীন স্টোরসে ৫,৪৪৫ লিটার ডিজেল ও ৩,৪০০ লিটার অকটেন সরবরাহ করা হয়েছে।
অন্যদিকে, বনরূপা এলাকার হিল ভিউ পাম্প থেকে এদিন কোনো তেল সরবরাহ করা হয়নি বলে জানা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তেল সরবরাহের ক্ষেত্রে ক্রেতাদের কাগজপত্র যাচাই করে টোকেনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত অতিরিক্ত দামে তেল বিক্রি বা অবৈধ মজুদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার